লিডারশীপ এবং ভাষা।

গত লকডাউনে নেটফ্লিক্সে একটা শো দেখেছিলাম “ক্রিকেট ফেভার” নামে।এটা মুলত গড়ে উঠেছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং আইপিএলকে কেন্দ্র করে।মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ারদের সাথে মালিকের সম্পর্ক, কোচদের সাথে প্লেয়ারদের সম্পর্ক সব না দেখালেও তার একটা ধারনা পাওয়া যায় এই শো থেকে।


মুস্তাফিজুর রহমানও সেই স্কোয়াডে ছিলেন তখন।তাকে নিয়ে দলের অধিনায়ক থেকে শুরু করে অন্যান্য প্লেয়ার, কোচ, মালিকের উচ্ছ্বাসের কমতি ছিল না।ফিজকে নিয়ে সমস্যা ছিল কেবল এক জায়গায়।সেটা ভাষাগত।এই কথা এক সময়ের সেরা পেসার শেন বন্ড সরাসরি বলেন। তিনি বলেন- “ওকে তো শুধু দেশের হয়েই খেলতে হবে না।আইপিএল, বিগ ব্যাশ,সিপিএল, পিএসএল, ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে হবে।ভাষাগত দিকে যত দ্রুত মানিয়ে নিতে পারবে তত দ্রুত সে পারফর্মেন্সে ভাল করতে পারবে।কাকে কি বল করতে হবে দ্রুত বুঝে যাবে”।

ঐ বছর ফিজের ট্রান্সলেটর হিসেবে ছিলেন বাংলাদেশের সেরা টেস্ট ওপেনার নাফিস ইকবাল।শেন বন্ড, মহেলা ব্যাপারটা নাফিসের সাথে ব্যাপারটা শেয়ার করেন।নাফিস এরপর ফিজকে একাই মুভি দেখতে, শপিং করতে পাঠিয়ে দিতেন।

ফিজের ব্যাপারটা উদাহরণস্বরূপ আনা। আশা করি সে এই সমস্যা দ্রুত উতরে যাবে।

মালিংগা,বন্ডদের সাথে মুস্তাফিজ এবং নাফিস

এরকম অনেক ফিজ তো আমাদের লিডারশিপেও দেখা যায়।ভাষাগত জ্ঞানের অভাবে ঠিকমত সামনে এগুতে পারেনা কিন্তু তাদের পটেনশিয়াল অনেক। বর্তমান পৃথিবীতে টিকে থাকতে হলে ৩-৪ টি ভাষায় জ্ঞান থাকা জরুরি একজন লিডারের।তাহলে তার কনফিডেন্স লেভেল বেশ হাই থাকে কারন সে যে ব্যাপারে ডিসিশন নিতে যাচ্ছে তার আগে বিভিন্ন ভাষার লোকের রিয়েকশন জেনেছে‌‌।

ছবিঃ সংগ্রহিত।

এখানে আপনার মন্তব্য রেখে যান